ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: "লাগাও রশি মারো টান, ধর্ষক হবে খান খান" এই শ্লোগানে দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সচেতন ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র আরিফুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র নাবিল খান, শিক্ষক প্রতিনিধি হামিদুর রহমান, সাখাওয়াত হোসেন জনি ও সুশীল সমাজের আব্দুস সামাদসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা সম্প্রতি ইসলামপুরে এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণধর্ষণের বিচার, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram