ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

মহাসড়কে ডাকাত সদস্যদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ সদস্য কাজ করছেন: হাইওয়ে পুলিশের ডিআইজি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ডিআইজি (অপরাশেন উত্তর) হাইওয়ে পুলিশ ইমতিয়াজ আহমেদ বলেছেন, মহাসড়কে ডাকাত সদস্য ও ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ সদস্য কাজ করছেন। ইতিমধ্যে অনেকটাই ডাকাতি কমে গেছে। মহাসড়কে কোনো রকম তিন চাকার অবৈধ যান যেন চলতে না পারে তার জন্য পুলিশের কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিবহনে ডাকাতির পাশাপাশি নারীদের শ্লীলতা করা এটা মনে হয় উদ্দেশ্যমূলক। তাই আইনশৃঙ্খলা বাহিনীদের আরোও সচেতন হতে আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নাওজোড় থানা প্রাঙ্গণে ঈদকে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন শামসুল আলম অতিরিক্ত (অপারেশন উত্তর) ডিআইজি হাইওয়ে পুলিশ, আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি গাজীপুর, হুমায়ুন কবির খান বাংলাদেশ সড়ক ফেডারেশন সাধারণ সম্পাদক, রইছ উদ্দিন নাওজোড় থানার অফিসার ইনর্চাজ সহ শ্রমিক নেতা ও পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram