ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2025

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পড়ে ছিলো অজ্ঞাত নারীর মস্তকবিহীন মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি: লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৮) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি করা হয়। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপণকৃত ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিলো কালো রং এর বোরকা ও হলুদ রঙের ওড়না। মরদেহের মাথাটি আশপাশের কোথাও পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram