ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০০
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

টাঙ্গাইলে মাদক মামলায় এক আসামির পাঁচ বছর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম আসামির উপস্থিতিতেই এ দণ্ডাদেশ দেন। পরে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের তোমছের আলীর ছেলে কবির হোসেন (২০)।

এ ব্যাপারে যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনান বলেন, বিগত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে ভূঞাপুরের ধুবলিয়া গ্রামে জনৈক লাল মিয়ার বাড়ির পাশে পাকা রাস্তার ওপর হেরোইন বিক্রির সময় আসামি কবির হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পোটলা হেরোইন উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল ডিবি (উত্তর) পুলিশের এসআই মিজানুর রহমান বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। বিচার শেষে আদালত আসামির বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram