ঢাকা
logo
প্রকাশিত : March 4, 2025

শ্রীমঙ্গলে সাড়ে ৬শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গল বাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর উদ্যোগে রমদ্বান উপলক্ষে সাড়ে ৬শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের হোটেল ইছাকী এমোস এর আন্ডার গ্রাউন্ডে এ সংগঠনের স্থানীয় প্রতিনিধির কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন এর সভাপতিত্বে উপস্থিত ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল রফি আহমেদ চৌধুরী, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার, সংগঠনর উপদেষ্ঠা সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, ভাইস প্রেসিডেন্ট ঝলক দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাই ডন, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল ও আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান রেনু।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মো: আব্দুল কাইয়ূম ও সাইফু উদ্দিন লিটন। প্রায় ৭ লক্ষ টাকা মূল্যে সাড়ে ৬শ পরিবারের মাঝে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram