ঢাকা
logo
প্রকাশিত : March 4, 2025

কাহারোলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বাড়ি-ঘর পুড়ে ছাই

কাহারোল দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে স্বপন কুমার রায়ের বসত বাড়িতে গত রাত ৩ মার্চ২০২৫ সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় স্বপন কুমার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ডের সূত্রপাতে,  ঘরের রক্ষিত মালামাল আসবাবপত্র সহ কাপড়-চোপড় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বাঁচিয়েছে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের খবর পেয়ে

দ্রুত কাহারোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে পাশের বসতবাড়ি বেঁচে গেছে।

এ ঘটনায় ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রাসেল ইসলাম জানান, উপজেলা প্রশাসন অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে রয়েছে, ইতিমধ্যে শীতবস্ত্র পাঠিয়েছে । এছাড়াও আমার নিজস্ব পক্ষ থেকে নিঃস্ব পরিবারকে পরনের কাপড়-চোপড় দেওয়া হয়েছে।

এদিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram