ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2025

যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদী ঘেঁষে বাঁশ বাগান এর পূর্ব পাশে ও এর আশপাশ এবং পাকা রাস্তার মাথা এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে৷এই জায়গা নিয়ে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে ও মামলাও হয়। আজ বাঁশ বাগান এর পূর্ব পাশের জায়গা থেকে সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিল রানু মেম্বারের নেতৃত্বে। এসময় একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার সহ সঙ্গবদ্ধরা জায়গার মালিকানা দাবি করে বাধা দেয়। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু'পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ও খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার, মুসা আলাম, কামাল হোসেন, সাইফুল, সুবেল মিয়াসহ ১০-১৫ জনের একটি চক্র। এই কারণে ঘাগটিয়া গ্রাম বিলীন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোন ভাবেই বন্ধ হচ্ছে না। এ কারণে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram