ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

দিনাজপুরে অসাবধানতাবশত গাড়ি চালায় চালক নিহত, আহত-১

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় করতোয়া কুরিয়ার সার্ভিস পরিবহনের চালক নিহত ও হেলপার আহতের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (২ মার্চ) রাত আনুমানিক ২ ঘটিকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জের তুলসী গঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানাযায়, দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ি অসাবধানতাবশত চালানোর কারণে সামনে পণ্য বোঝাই অন্য একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় যান চলাচল ব্যাহত হলে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে চালক জাহিদুরকে (৩২) মৃত ঘোষণা করেন।

মৃত জাহিদুর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত হেলপার আরাফাত (২৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল মতিন বলেন, গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের চালক জাহিদুরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িটি উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নবাবগঞ্জ থানায় এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram