ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রের ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ কর্মী আটক

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুইটহার্ট লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে নাবিল হোসেন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম।

গত রোববার (২ মার্চ) রাত ৯ টার দিকে বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে আটক করা হয় বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।নাবিল হোসেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য। তাকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আনুমানিক ৫টার দিকে নাবিল হোসেন তার ফেইসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে সুইটহার্ট লেখা ছিল। বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেইসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। সে লিখেছিল "তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করবো"। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় আটক করা হয়েছে। আজ সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram