ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫১
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

মিরসরাইয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় জরিমানা

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

জানা যায়, অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে উপজেলার করেরহাট বাজারে মোবাইল কোর্টে তিনটি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় শহিদ স্টোরকে ১ হাজার টাকা, ভাই ভাই সবজি বাণিজ্যালয়কে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মুক্তার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও করেরহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টে তিনটি দোকান মালিককে তিনটি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, ১ মার্চ উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মোবাইল কোর্টে ৩টি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram