ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১২
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে বিথি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামের মোঃ বারেক প্যাদার মেয়ে এবং ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (২ মার্চ) সকাল ১১ টার দিকে সবার অগোচরে নিজ বসতঘরে ঢুকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

তবে স্থানীয় একটি সূত্র জানান, স্কুল ছাত্রী বিথী আক্তার কয়েকদিন পূর্বে নিজের হাতের একটি ব্রেসলেট হারিয়ে ফেলে যা নিয়ে তার মায়ের সঙ্গে রাগারাগি হয়। এ ঘটনার ক্ষোভে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে বলে ওই সূত্রটি জানান।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে স্থল থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram