ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২১
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

নীলফামারীর ডিমলায় ভুট্টা ক্ষেতে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার-২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ভুট্টা ক্ষেতে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে শনিবার (১ মার্চ) আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের ভুট্টা ক্ষেতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৪) ও ছাতনাই দক্ষিণ বালাপাড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম (২২)। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রীটির সাথে প্রায় ছামিউল মোবাইলে কথা বলত। ঘটনার দিন সন্ধ্যায় ছামিউল ছাত্রীটির বাড়ির পাশের এক ভুট্টা ক্ষেতে ছাত্রীটির সাথে দেখা করতে তাকে মোবাইলে সুকৌশলে ডেকে নেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা কুদ্দুস ছাত্রীটিকে দেখা মাত্রই তার মুখ চেপে ধরে ছামিউলের সহায়তায় ছাত্রীটিকে ধর্ষণ করেন। পরে ছাত্রীটির মা ছাত্রীটিকে বাড়িতে দেখতে না পেয়ে আশ-পাশে অনেক খোঁজাখুঁজির পর ভুট্টা ক্ষেতে গেলে তার উপস্থিতি টের পেয়ে ছামিউল ও কুদ্দুস ছাত্রীটিকে রেখে পালিয়ে যান। এ সময় ছাত্রীটির মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছাত্রীটিকে উদ্ধার করে তার মুখে সবকিছু জানতে পায়। ছাত্রীটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরেরদিন শুক্রবার ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্রীটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত কুদ্দুস ও ছামিউলকে গ্রেপ্তার করেন। পরে ছাত্রীটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় গ্রেপ্তারকৃত দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নম্বর-১,তারিখ-১/৩/২০২৫ইং দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আমরা ওই দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram