ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

চার দফা দাবিতে নোয়াখালীতে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদান সহ চার দফা দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন।

রোববার সকালে নোয়াখালীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাক্টিশনার্স এসোসিয়েশন ডাঃ এম. রহমান বাপ্পি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আকতার উদ্দিন, ডাঃ আবু হানিফ, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঔক্য পরিষদের সমন্বয়ক মাজহার রাকিব ও সাজেদুল ইসলাম সৌরব।

এসময় বক্তারা বলেন, ডিপ্লোমা চিকিৎসকদের চলমান যৌক্তিক চার দফা আন্দোলন নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এছাড়া মহামান্য হাইকোর্টে চলমান একটি মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram