ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2025

কাঠালিয়ায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে।

আজ রবিবার (০২ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলা শাখার আমীর মাস্টার মুহাঃ মজিবুর রহমান, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ মজিবুর রহমান, দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাওলানা মোঃ জাকির হোসেন, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram