ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে কোরআন হাফেজদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ

মহিউদ্দিন সাগর, নগর প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারেও পবিত্র কুরআনে হাফেজদের সংবর্ধনা, ইফতার সামগ্রী বিতরণ-২০২৫ ও পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১লা মার্চ বিকালে বন্দর নগরীর চান্দগাঁও থানাধীন, ৪ নং ওয়ার্ড সিএন্ডবি টেক বাজার এলাকায় উক্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব মো: এরশাদ উল্লাহ।

ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা আরিফের সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এল্যায়েন্স ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের ডিস্ট্রিক গর্ভনর এস এম আজিজ। সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এবং আবাসিক সম্পাদক দি বাংলাদেশ টুডে এস এম আকাশ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের আইনজীবী, সাফা মোতালেব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি এডভোকেট রেজাউল করিম রনি, চট্টগ্রাম জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, এয়ার স্পেস ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান এ কে এম জিয়া উদ্দিন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোঃ কামরুল পাশা ভূঁইয়া, রাজনীতিবিদ নুরুল আলম নুরু, বেসরকারি কারাপরিদর্শক জাফর আলম।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠান ধর্মীয় আয়োজনের অংশ। এমনই মহতী উদ্যোগ সমাজের জন্য কল্যাণকর ও আদর্শবান নাগরিক গঠনে সহায়ক পন্থা বলে মন্তব্য করেন আলোচকরা। ফুটন্ত কিশোর সংঘের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম, অর্থ সম্পাদক আনাস, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন, সহ দপ্তর সম্পাদক আসিফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আইয়ুব, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক লিংকন, আজাদ হোসেন, রবিউল, ইফতেখার মুন্না, ছোটন মহাজন, জিল্লুর রহমান, ইসফারুল হাসান তাসিন, সদস্য রিমন, কামরুল হাসান সোহান সিয়াম সিহাব, ইলহাম তাসমি মিনহাজ ইরফাত রাব্বি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram