ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৩
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

পতেঙ্গায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১০

চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাতভর নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন ধরা পড়লো।

গ্রেফতারকৃতরা হলেন, গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাঁজা সেবনে বাধা দেয়ায় এক পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে মারধর করতে থাকে কিছু যুবক। কেড়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ। আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত।

সেদিনই পুলিশি অভিযানে ধরা পড়ে অভিযুক্ত দুই মাদকসেবী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram