ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

পানছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবসে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।

উক্ত আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে সক্রিয় ও গণমুখী প্রতিষ্ঠানে পরিবর্তন হতে হবে। বর্তমানে স্থানীয় সরকার বিভাগ আরো আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে দক্ষতা ও সক্ষমতা অর্জন করছে। তাই দেশের স্থানীয় সরকার কর্তৃক প্রয়োজনীয় সকল ধরনের সেবা নিশ্চিত করতে হবে। এতে করে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে।

এই সময় রেঞ্জ কর্মকর্তা কিশলয় চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, পানছড়ি থানার এসআই মোঃ রাকিবুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram