ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

হবিগঞ্জে বিজিবির ৭ অভিযানে মাদক উদ্ধারে রেকর্ড

হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত পৃথক ৭টি অভিযানে বিজিবি কর্তৃক রেকর্ড পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। যা বিজিবি'র মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য দেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল।

তিনি জানান, প্রথম অভিযানটি ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০ টায় সাতছড়ি বিওপির টহলদল জেলার চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ কেজি ভারতীয় গাঁজা ও ৭ বোতল ভারতীয় মদ, ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮ টায় দ্বিতীয় অভিযানে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার খ্রিস্টানদের কবরস্থান নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, একই দিনে দুপুর সাড়ে ১২ টায় তৃতীয় অভিযানে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার বেতবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ কেজি ভারতীয় গাঁজা, একই দিন রাত ৭টায় চতুর্থ অভিযানে দুধপাতিল বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার মাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা, একই দিন রাত সাড়ে ৯ টায় পঞ্চম অভিযানে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০নং চা বাগান নামক এলাকায় পরিচালনা করে ১৯২ বোতল ভারতীয় মদ, ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২ টায় ৬ষ্ঠ অভিযানে মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার দূর্গানগর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৩টার দিকে সপ্তম অভিযানে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার লেবু বাগান নামক এলাকায় টহল পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার মূল্য অনুমান ১০ লাখ দুই হাজার ৩৫০ টাকা।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram