ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

রাণীশংকৈলে শিব সাধনায় ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব (৭৯) নামে এক ব্যক্তি। উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুরপুকুর নামে শ্মশান ঘাটে এক কোণে গড়ে তুলেছেন ছোট শিব মন্দির। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল। শিবের পূজা শেষে ওই ফল খেয়ে বেঁচে আছেন দুর্লভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পারের নির্জন এক শ্মশান ঘটে, ভূতুড়ে বাড়ির সামনে, শিবের সাজে, পায়ে খরম হাতে ত্রিশূল কপালে চন্দন, পড়নে পশুর চামড়া পড়ে দাঁড়িয়ে আছে শিব ভক্ত দূর্লভ।

এ বিষয়ে দুর্লভ মহাদেব জানান, মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় জীবন সঁপে দিয়ে ২১ বছর ধরে ভাত খাই না, শিবের প্রসাদ খেয়েই বেঁচে আছি। বাড়ি-ঘর ও পরিবারের মায়া ত্যাগ করে নির্জন পুকুর পারে ছোট একটি ঝুপড়ি বাসায় শিব লিঙ্গ স্থাপন করেছেন তিনি। পরকালে শান্তি লাভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার।

এলাকাবাসী জানান, প্রতি বছর ফাগুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আযােজন করেন দুর্লভ। ইহকালের জীবনের সুখ শান্তি বিলাসিতার জীবন ত্যাগ করেছেন তিনি। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের প্রতি আরাধনা করেন। তার বিশ্বাস শিব একদিন তার সঙ্গে কথা বলবে ও তাকে বর দেবে। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা।

এ ব্যাপারে বাচোর ইউনিযন পরিষদ চেযারম্যান জিতেন্দ্র নাথ বলেন, দুর্লভ বাবুর এই সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালের শান্তি লাভের আশায় যে কেউ এই সাধনা করতে পারেন, আমাদের হিন্দু শাস্ত্রে এ ধরনের সাধনা করার বিধান রয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram