ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: "তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার" স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ এবং বাস্তবায়ন করেন মুরাদনগর উপজেলা প্রশাষন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সার বারি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনসুর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোশাররফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, এখলাছুর রহমান, সাইদুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram