ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ অনুষ্ঠিত

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জামালপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিএম, সিভিএমএস।

জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম, ময়মনসিংহের নেত্রকোনা পূর্বধলা জারিয়া ২৬ আনসার ব্যাটালিয়ন পিভিএমএস পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার, শেরপুর জেলা নালিতাবাড়ী ৩২ আনসার ব্যাটালিয়ন পিওএমএস পরিচালক সারোয়ার জাহান চৌধুরী বিভিএমএস, জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট জে.এম. ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আনসার বাহিনী দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা ও তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরেন। সমাবেশ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ডিপার্টমেন্টের সাফল্য অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram