ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

টাংগুয়ার হাওরে ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন অবৈধ জাল আগুনে পুড়িয়ে ছাই

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান পরিচালনা করে টাংগুয়ার হাওরে ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।

সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে অভিযানে ৫০০০ মিটার রিং চাই, ১০০০ মিটার কোনা জাল, ১৫০০ মিটার কারেন্ট জাল, ৩০০ পিস চাইনা দুয়ারী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা। পরে জনসম্মুখে পুড়িয়ে ছাই করা হয়। তবে অভিযানে জড়িত জেলেরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। মৎস্য, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram