ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2025

ঘোড়াঘাটে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় ইউনিয়ন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বুলাকীপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দু'জন হলেন, ১নং বুলাকীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)। জিয়াউর ইসলাম রঘুনাতপুর এলাকার মৃত শমসের আলী এবং জাইদুল ইসলাম ভেলাইন দক্ষিণপাড়া এলাকার মৃত আকবার আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার করে আসামিদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram