ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নোয়াখালীর কবিরহাটে জেএসডির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানিকভূঁইয়ানোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলা উদ্দিন প্রমূখ।  

সমাবেশে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের শাসনামলের গুম,খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এ দেশকে পরাধীন করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। ছাত্ররা দেশকে পরাধীনতা থেকে রক্ষা করেছে। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার আমাদের আদর্শ। নির্বাচন কখন হবে জানি না। তবে যখনই হোক, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না।আমারদের আরও দাবী হলো দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হবে, তাহলে জনগনের সমবন্টনভাবে উন্নয়ন হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram