ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

নবীনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঠিকাদারের মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন , নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মো: মূসা (৪৮) নামে এক কনস্ট্রাকশন ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুররের দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত মো. মূসা বিদ্যাকুট গ্রামের কাসেম মিয়ার ছেলে। তিনি বিদ্যাকুট অমর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সদস্য ছিলেন।

মূসা মিয়ার ভাতিজা রায়হান আহমেদ জানান, আমার কাকা একজন ভাল মানের কনস্ট্রাকশন কাজের ঠিকাদার ছিলেন,বিদ্যাকুট পূর্বপাড়া খাঁ বাড়ির একটি নতুন বিল্ডিয়ের কাজের সাইট তদারকি করতে  গিয়েছিল।ছাদের মধ্যে থাকা একটি বাঁকা রড উপর দিক থেকে বিদ্যুতের তারে  সাথে লেগে থাকে।সে অবস্হায় তিনি রডে স্পর্শ করলে বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হলে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: শাকিল আহমেদ সজিব বলেন, হাসপাতালে আনার পর ইসিজি করেছি।হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram