ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2025

আজহারির মাহফিলে চুরি, ৮ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে রাত ১০টা পর্যন্ত অর্ধশত মোবাইল চুরি অভিযোগ জমা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়। স্বর্ণালংকার চুরি হয়েছে অন্তত ৪০-৫০ জনের। যাদের সবাই এসে থানায় ভিড় করছেন।

গোমস্তাপুর উপজেলার বাসিন্দা রুপালি বেগম বলেন, ‌ইচ্ছা ছিল ড. মিজানুর রহমান আজহারীর তাফসির কাছে থেকে শোনার। অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে সর্বস্বান্ত হয়ে যাবো বুঝতে পারিনি। আমার সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অর্ধশত মোবাইল চুরি ও ৩০-৩৫টি স্বর্ণালংকার চুরির অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram