ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মুজিব কন্যা: বাঁশখালীতে শিক্ষক সম্মেলনে বক্তারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ, বাঁশখালী উপজেলার উদ্যোগে শীলকূপ জাফর কনভেনশন হলরুমে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি আব্দুর রহিম ছানবী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'গত পনের বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মুজিব কন্যা। আওয়ামীলীগ কখনও উন্নত শিক্ষা ব্যবস্থা চায়নি। শিক্ষকদের যে বেতন বৈষম্য রয়েছে তার কাঠামোতে পরিবর্তন আনতে হবে। শিক্ষক সমাজের প্রতি বৈষম্য একটি সভ্য জাতীর জন্য কল্যাণকর নয়। শিক্ষক সমাজ ভালো থাকলে জাতি ভালো থাকে। আন্তর্জাতিক বিশ্বে শিক্ষকরা যেভাবে সম্মানিত সেভাবে আমাদের দেশের শিক্ষকদের তেমন সম্মান নেই।'

বাঁশখালী আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ ইসমাইল হক্কানী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের দক্ষিণ জেলার সহ সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোছাইন, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আবু তাহের প্রমুখ।

এ সময় শিক্ষক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram