ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫

শরীয়তপুর নিজেদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় বণ্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বণ্যপ্রাণী সজারু থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন।

শনিবার সকালে জমিতে দেয়া বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম একসাথে ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন। এসময় অসাবধানতা বশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালী বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সাগর বলেন, "আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা আর আমাদের মধ্যে নেই। তারা ছিলেন আমাদের জীবনের অমূল্য রত্ন, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাদের স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তবে তারা কখনোই ফিরে আসবে না।"

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram