ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

তাহিরপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের তাহিরপুরে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুত্বর আহত সাত্তার মিয়া (৩৫) কে আশংকাজনক অবস্থায় প্রথমে তাহিরপুর, সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট রেফার করে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফজর আলীর ছেলে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির উঠানে এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আশিক মিয়া (৩৫), জাফর আলী (৩০), ফজিল হক (২৬) সহ দু পক্ষের আরও ২০ জন আহত হয়েছে। তাদের সুনামগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পরিবারের অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী (৫০) ও আশিক মিয়ার (৩৫) মধ্যে একাধিক বার হাতাহাতি ও বিচার শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। আজ সকালে সাত্তার মিয়া মঞ্জুর সম্পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে আলী ও জিয়াউর রহমানের বাড়িতে আসে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয়। তার মৃত্যু হয়েছে এলাকায় প্রচার হলে ঘটনার পর থেকে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির লোকজন সহ আত্মীয়-স্বজনরা গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram