ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2025

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ১৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো তিনজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।

আহতরা হলো, একই গ্রামের পচা মন্ডলের ছেলে আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭) আহত হয়েছে। এছাড়াও মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর, ইসলামের স্ত্রী রাজিয়া আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram