ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৫

মানিকগঞ্জে ট্রাকের চাপায় অটোচালক নিহত, আহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছে সোহাগ (২৫) নামের এক যুবক। গুরুতর আহত হয়েছে কমপক্ষে আরো চারজন। এদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পথচারী যুবক সোহাগকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরো চারজনের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram