ঢাকা
logo
প্রকাশিত : February 21, 2025

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে মূলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শান্তিগঞ্জ উপজেলার মূলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য দোলন কুমার দাস তালুকদার, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, সদস্য মামুন আহমেদ, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিহা জান্নাত স্নেহা ও ১ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া আনজুম নাফিসা সহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram