ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

টাঙ্গাইলে হর্টিকালচার সেন্টারে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়া ১৯ লাখ টাকা আত্মসাৎ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভালুককান্দি হর্টিকালচার সেন্টারে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়া মাটি ভরাটের ১৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন নার্সারী তত্ত্বাবধায়ক মো. আব্দুল মান্নান। এ নিয়ে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চলছে নানা সমালোচনা।

জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে পুষ্টি উন্নয়ন প্রকল্প থেকে টাঙ্গাইলের ভালুককান্দি হর্টিকালচার সেন্টারে মাটি ভরাটের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই বরাদ্দকৃত টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন নার্সারী তত্ত্বাবধায়ক মো. আব্দুল মান্নান। এ নিয়ে সমালোচনা শুরু হলে বাধ্য হয়ে স্থানীয় এক বিএনপি নেতা মাটি ব্যবসায়ী মনিরুর ইসলামের মাধ্যমে এক লাখ টাকার আট ট্রাক মাটি ফেলা হয়। বাকি ১৯ লাখ টাকাই তিনি খেয়ে ফেলেন।

সরেজমিন হর্টিকালচার সেন্টারে গিয়ে কথা হয় কয়েকজন কর্মচারীর সাথে। তারা জানান, যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তার সম্পূর্ণই খেয়ে ফেলেছেন আব্দুল মান্নান। মাত্র এক লাখ টাকার আট ট্রাক মাটি ফেলেছেন। এরমধ্যে চার ট্রাক মাটি সীমানা প্রাচীর ঘেসে, দুই ট্রাক মাটি একটি গর্ত ভরাটের জন্য এবং দুই ট্রাক মাটি নার্সারীর ভেতরে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আব্দুল মান্নান বরাদ্দের ২০ লাখ টাকাই আত্মসাৎ করেছিল। কিন্তু অন্যান্য কর্মকর্তাদের সমালোচনায় বাধ্য হয়ে মাত্র এক লাখ টাকার চার ট্রাক মাটি ফেলেছেন স্থানীয় এক বিএনপি নেতার মাধ্যমে। বাকি ১৯ লাখ টাকাই তিনি আত্মসাৎ করেছেন।

সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, নার্সারীতে অনেক আগে ৮/১০ টাকা মাটি ফেলা হয়েছে।

এ বিষয়ে ভালুককান্দি হর্টিকালচার নার্সারী তত্ত্বাবধায়ক (সংযুক্ত) মো. আব্দুল মান্নান জানান, তিনি কোন টাকা আত্মসাৎ করেননি। সরকারি নিয়ম অনুযায়ী মাটি ফেলা হয়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, যদি এ ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে এ বিষয়ে ক্ষতিয়ে দেখে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram