ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

শান্তিগঞ্জে আ'লীগ নেতা নুর আলম গ্রেফতার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলার পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নুর আলম (৪২) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর আলম উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের আব্দুল ওয়াহাব এর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় নুর আলমকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আইনী প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করেছেন থানা পুলিশ।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram