ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

মহান ভাষা’র মাসে শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান ভাষা’র মাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।

উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে এবং শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠক সংঘের সহযোগিতায় আয়োজিত বই মেলায় এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, কলেজের সাবেক ভাইস প্রেন্সিপাল অধ্যাপক মোহাম্মদ রফি আহমদ চৌধুরী, সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক মো: কাওছার ইকবাল, শিক্ষক ইকরামুল কবীর, লেখক কয়েস সামী ও আবৃত্তি শিক্ষক বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। এই আয়োজনেও আমরা তরুনণদের পাশে চাই।

উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হবে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারাও পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।

স্থানীয় ও ঢাকা থেকে বেশকিছু প্রকাশনী এই মেলায় স্টল নিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, বাবুই, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, পাঞ্জেরী, শব্দচাষ, সাহিত্য কুটির, স্বপ্ন ৭১ ও উত্তরণ সহ মেলায় মোট ১৪টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় একটি ফুড কর্ণার রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram