ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

সুশীলন এর আয়োজনে ক্যাম্প-৪ এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউমান কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI) এর অর্থায়নে এবং বাংলাদেশি বেসরকারি প্রতিষ্ঠান সুশীলন এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম (CSP) নামের একটি প্রকল্প কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য যে, প্রকল্পটি দ্বিতীয় বছরের জন্য দাতা সংস্থার নিকট থেকে সম্মতিপত্র গ্রহণ করেছে এবং এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স থেকে অনুমোদন গ্রহণ করেছে যা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্প বাস্তবায়নের অনুমতি পেয়েছে।

প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে নির্ধারিত স্পন্সরশীপ প্রাপ্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা, পোশাক, খাবার, প্রতিদিনের পুষ্টিকর খাবার, স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম এবং বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অন্যতম।

প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রোহিঙ্গা ক্যাম্প-০৪ এর ক্যাম্প ইনচার্জ অফিসের ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প ০৪ এর ক্যাম্প ইনচার্জ সুরাইয়া আক্তার সুইটি (সিনিয়র সহকারী সচিব) সহকারী ক্যাম্প-ইন-চার্জ শ্যামা পদ বিশ্বাস, বিভিন্ন এনজিও এর প্রতিনিধি এবং ক্যাম্পের বিভিন্ন সেক্টরের প্রধানগণ।

উক্ত অনুষ্ঠানের সুশীলনের প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, একাউন্ট অফিসারসহ ফিল্ড ফ্যাসিলিটেটর ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। এছাড়া দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর বাংলাদেশের কমপ্লায়েন্স ও মনিটরিং অফিসার মো. নাঈমুল হাসান মিটিং এ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্যাম্প ইনচার্জ সুশীলনকে ধন্যবাদ দিয়ে এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য সন্তোষ প্রকাশ করেন ও কোন কার্যক্রম একাধিকবার যেন কোন উপকারভোগী কোন মালামাল না পায় এ আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সহকারী ক্যাম্প ইনচার্জ বলেন, ক্যাম্প ৪ এ যেসব এনজিও এডুকেশন নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার জন্য বলেন। প্রকল্পের শুরুতে ইন্সেপশন মিটিং আয়োজন করায় সুশীলন এবং দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।

এছাড়া বিভিন্ন সেক্টর এবং এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে প্রশ্ন ও জিজ্ঞাসামূলক আলোচনার মাধ্যমে ইনসেপশন মিটিং এর সমাপ্ত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram