ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পৌরশহরের গাইবান্ধা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোল বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধৃত শাহাজাহান আলী শ্যামকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram