ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2025

দরিদ্র পরিবারের পাশে হৃদয়বান ব্যক্তিরা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ভ্যানের চাকায় ঘুরতো একটি পরিবারের জীবন ও জীবিকা। ওই উপার্জিত আয় দিয়েই পরিবারের ৬ সদস্যের সংসার চলতো। প্রতিদিনের মত আয় রোজগারের লক্ষ্যে গত ১১ই ফেব্রুয়ারি চৌগাছার উদ্দেশে নিরুপায় হয়ে শিশু মোতালেব ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিন চৌগাছা বাজারে আসলে একটি চোর চক্রের কবলে পড়ে শিশু মোতালেব। ওই ভ্যানটি কাঁচা বাজার থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনাটি চৌগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টুডের চৌগাছা প্রতিনিধি, সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর নজরে পড়ে। তিনি অসহায় মোতালেবের একটি ভ্যান দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তার এ মহতি কাজের সহযোগিতায় এগিয়ে আসেন প্রভাষক আসিফ ইকবাল রকি, কাঁচামাল ব্যবসায়ী মুকুল হোসেন, ব্যবসায়ী মিঠু খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অর্থ দিয়ে যারা সহযোগিতা করেন তারা হলেন- ডঃ মুহাম্মদ হুমায়ুন কবির (প্রো-ভিসি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), দক্ষিণ কোরিয়া প্রবাসী শেখ আশিকুর রহমান, মিঠু খান সিংহঝুলি মাগুরা (ছুটিপুর), আতাউর রহমান লাল ও গোবিন্দ মেম্বর, আড় পাড়ার মানিক মিয়া, সিংহঝুলি যুবসমাজ, আজহারুল ইসলাম শুভ, মৃধাপাড়া মহিলা কলেজের গ্রন্থাগারিক সহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদের ভাতিজা সাইফুল ইসলাম, শয়ন ট্রডার্স, আসাদুজ্জামান (পুড়াহুদা), তরিকুল ট্রেডার্স, রাশেদ হোটেল মালিক রহমত আলি, কারিগর পাড়ার বসির উদ্দীন, হাসিবুল ইসলাম, পল্লী সঞ্চয়, তানজিলা ব্রিকস, ঐশি ব্রিকস, সাগর, মুকুল, মালেক মিয়া, রাসেল, জুয়েল, তিতাস, মঈন, জসিম, ব্যাপারী, জামাল উদ্দীন, সানোয়ার, মোহন, আজিজুর রহমান এ্যাডমিরাল, ঝনু মিয়াসহ অনেকে।

গতকাল বিকালে স্থানীয় কাঁচাবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ভ্যানচালক মোতালেবের পিতা ফুলসদ্দি ও তার মা মিনু বেগমের হাতে একটি ইঞ্জিনচালিত ভ্যান তুলে দিয়েছেন সহকারী অধ্যাপক ইয়াকুব আলীসহ তার সহযোগীরা।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাংবাদিক ফারুক আহম্মদ, মেহদী হাসান শিপলু, আইনাল হোসেন, মজনুর রহমান, আসিফ ইকবাল ভুট্টাে, আলম, শরিফুল ইসলাম, টিপু সুলতান, মফিজুর রহমান, নজরুল ইসলাম, রাজু আহম্মেদ, মফিজুল আলম, মনিরুল, শাহাবুদ্দীন, মাগুরা গ্রামের মমিনুর রহমান, ফারুক হোসেন, শাহিন হোসেন, টকি মাহাবুব প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram