ঢাকা
logo
প্রকাশিত : February 19, 2025

চকরিয়ায় বনবিভাগের ৫ একর জমি দখলমুক্ত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের ৫ একর জমি দখলমুক্ত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের উচিতারবিল মৌজার ফতেহারঘোনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা খসরুল আমিন। এ সময় বনকর্মী ও ভিলেজাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী বিটের উচিতারবিল এলাকায় বন বিভাগের জমি দখল করে অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা করতে ঘেরা দিয়েছিল দখলবাজ চক্র। অভিযান চালিয়ে প্রায় ৫ একর জমি দখলমুক্ত করা হয়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বনভূমি, বন্য প্রাণী ও বনজ সম্পদ রক্ষার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram