ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সুনামগঞ্জে পাঁচ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

একে মিলন, সুনামগঞ্জ: সারা দেশের ন্যায় সুনামগঞ্জে ফ্যাসিবাদ দোসরদের বিচারের দাবি ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারসহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বরে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর। বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, শাহাব উদ্দিন শিহাব, জাকারিয়া আহমেদ স্বাধীন, সুয়েব আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন, সদর উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মুশাহিদ মিল্টন, যুগ্ম আহবায়ক এইচ ফরহাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র—জনতার উপর ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী, গুণ্ডা বাহিনী মিলে নির্বিচারে গুলি চালিয়েছে। বন্দুকের গুলি চালিয়ে সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের আহত ও পঙ্গু করা হয়েছে। আহত ও নিহতদের খবরাখবর এখন কেউ রাখে না। সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন নেতৃবৃন্দরা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram