ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আজ জয়মন্টপ পীর বাড়ির দরবারের ১৩০ তম ওরশ

মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ পীরবাড়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা কুতুবে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত শাহ্ সূফী ডেঙ্গর পীর সাহেব (রহ:) ১৩০ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। বাদ ফজর খতমে কুরআনের মাধ্যমে শুরু হয় ওরশের কার্যক্রম। বাদ যোহর মাজার জিয়ারত ও বাদ আছর আম বয়ান শুরু করা হয়।

ওরশে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন ও ঢাকার শ্যামলীর বাইতুস সালাম জামে মসজিদের ইমাম আলহাজ্ব আল্লামা শায়খ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলী, বিশিষ্ট লেখক ও গবেষক চাঁদবাগ জামে মসজিদের খতিব মাওলানা শায়খ মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনী, জয়মন্টপ দরবার শরীফের খলিফা হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন, বিশিষ্ট ইসলামিক স্কলার চট্রগ্রাম ফকির হাট সলিমপুর আজম (রা:) জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী ও জয়মন্টপ পীরবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ খানসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

এসময় ওরশ শরীফে উপস্থিত থাকবেন দরবার শরীফের অফিসিয়ালি মুতওল্লী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য পীরবাড়ি দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও দরবার শরীফের আজীবন সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস।

দরবার শরীফের প্রয়াত পীর হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান (রহ:) এর বড় জামাতা ইঞ্জিনিয়ার দেলোয়ার কবির টিপু বলেন, প্রতিবছরের মত এবারও অসংখ্য মুরিদ আশেকান দরবারে তশরিফ আনবেন। ওরশ উপলক্ষ্যে দরবার ও আশেপাশের এলাকায় প্যান্ডেল স্থাপন, আলোকস্বজ্জা ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রয়েছে জরুরি চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থাসহ গাড়ি পার্কিং, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram