ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

কালিয়াকৈরে শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়কের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের গণিত শিক্ষক মোতাহার হোসেন টুটুল শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া ও শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এসসময় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘন্টাখানেক রাস্তা বন্ধ থাকে। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়। এ সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। দ্রুত শিক্ষকের অপসারণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ইতিমধ্যেই তার পদত্যাগের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram