ঢাকা
logo
প্রকাশিত : February 19, 2025

সরাইলে অবৈধভাবে কৃষিজমির মাটিকাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে জাকির হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১১ টায় সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান এ অভিযান পরিচালনা করেন। অর্থদন্ডপ্রাপ্ত জাকির হোসেন শাহবাজপুর গ্রামের হাজি আব্দুল জব্বারের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান বলেন, এই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা ভঙ্গ করায় ১৫(১) ধারায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram