

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে অভিযানে চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহমান কে আটক করেছে সেনাবাহিনী। আটক আসামিকে চন্দনাইশ থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৪ টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলী আহমদের ছেলে আব্দুর রহমান কে আটক করা হয়।
জানা যায়, এলাকায় ইয়াবা ডিলার হিসেবে পরিচিত আবদুর রহমান ইতঃপূর্বে ১০ বার আটক হয়েছে। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে আবার ইয়াবা বিক্রি শুরু করে। অভিযানে ১০৬৫ টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
