ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৫

চৌগাছায় কৃষকের গোয়াল থেকে ৫টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : যশোরের চৌগাছায় এক কৃষকের ৫টি গরু চুরি হয়ে গেছে। গরুর মধ্যে উন্নত জাতের তিনটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। সোমবার গভীর রাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামে চুরির ঘটনাটি ঘটে। গরু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন ওই কৃষক। এদিকে চুরির ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বাঘারদাড়ি গ্রামের মন্টু মন্ডল দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়ীতে গরু লালন পালন করে আসছেন। গরু পালনের উদ্দেশ্যে তিনি একটি ছোট গোয়াল নির্মাণ করেন। এরপর মাত্র ৫০ হাজার টাকা দিয়ে একটি বকনা বাছুর ক্রয় করেন। এই বাছুরটি লালন পালন করার পর পর্যায়ক্রমে তার পাঁচটি গরুতে পরিনত হয়। 

ছেলে আলমগীর মন্ডল জানান, প্রতিদিনের মত গরুর খাবার দিয়ে পরিবারের লোকজন সকলে ঘুমিয়ে যায়। ভোরে খাবার দেয়ার জন্য গোয়াল ঘরে ঢুকে দেখা যায় একটি গরুও নেই। এই খবরে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গরু হারিয়ে আমার আব্বা অসুস্থ্য হয়ে পড়েছেন। 

তিনি বলেন রাতের কোন এক সময় চোরেরা আমাদের সব গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মধ্যে তিনটি গাভী ও দুটি বাছুর রয়েছে। যার দাম হবে ৫ লাখ টাকা। 

এদিকে গরু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন কৃষক মন্টু মন্ডল। চরমহতাশা নেমে এসেছে ওই কৃষক পরিবারে। 

এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমি ওই কৃষকের বাড়ীতে গেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে চোরচক্রকে ধরতে আমরা কাজ শুরু করেছি।   

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram