ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2025

নিবন্ধন ফেরত ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ 

শরিফ সিকদার কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফেরত ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল চলছে। 

বিক্ষোভ মিছিলে সংগঠনের হাজারো নেতা ও কর্মী অংশ গ্রহণ করে। এ সময় স্লোগান ছিলো,মুক্তি চাই, মুক্তি চাই আজহার ভাই এর মুক্তি চাই। নি:শর্ত মুক্তি দিতে দিতে হবে, দিতে হবে। নিবন্ধন ফিরিয়ে, দিতে হবে, দিতে হবে। 

আজ১৮ ফেব্রুয়ারি-২০২৫ মঙ্গলবার, সকাল -১০:৩০ মিনিট গাজীপুরের শিববাড়ী মোড়ে গাজীপুর মহানগর এবং জেলা শাখা উদ্যোগে এ মিছিল শুরু হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী বলেন, নিবন্ধন ফিরিয়ে দিতে এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের  মুক্তির দাবীতে আজকের এই সমাবেশ  এবং বিক্ষোভ মিছিল। 

তিনি বলেন, এর আগে অন্যায় ভাবে আমাদের অনেক নেতাদের ফাসি দেওয়া হয়েছে। সারা পৃথিবী জানেন এসব একটি মিথ্যা ট্রাইবুনালের মাধ্যমে হয়েছে। 

তিনি বলেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে।  আমরা তার মুক্তি চাই। 

তিনি বলেন, যতদিন আমাদের নিবন্ধন ফিরিয়ে না দিবে এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের  মুক্তি না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী  গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram