ঢাকা
logo
প্রকাশিত : February 17, 2025

রমজানে টঙ্গীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ডেসকোর আলোচনা সভা

টঙ্গী প্রতিনিধি: "সাশ্রয়ে জ্বালানি, সমৃদ্ধ আগামী" শ্লোগানে আজ সোমবার বিকেলে ডেসকো টঙ্গী পূর্ব অফিসে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ সাশ্রয়ী ব্যবহার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) টঙ্গী পূর্ব অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ বায়েজীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব ও আ. রহমান জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বুলবুলসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নির্বাহী প্রকৌশলী মোঃ বায়েজীদ, বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত নির্দেশনা ও আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আলোচনা করেন।

ডেসকো টঙ্গী পূর্ব অফিসের নির্বাহী প্রকৌশলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram