ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

তিস্তা নিয়ে ভারত বাংরাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করছে: মোয়াজ্জেম হোসেন আলাল

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেয়া হয়েছে। তিস্তা নিয়ে প্রতিবেশি দেশ ভারত বাংরাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবারড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিম বঙ্গ সরকার এটা করছে আর দিল্লীর কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে।

কিন্তু বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেো থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আমরা আর্ন্তজাতিক মহলে আমরা বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

তিনি আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, তিস্তা পাড়ের শত শত মানুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচীতে তিস্তা পাড়ের বাসিন্দারা অংশগ্রহন করেন।

তিস্তা অববাহিকার কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে এ কর্মসূচী পালিত হচ্ছে। এরমধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলা থেতরাই এলাকায় এ কর্মসূচী পালিত হচ্ছে।

আগামীকাল শেষ হবে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচী। দ্বিতীয় দিন উলিপুরের থেতরাই এলাকার কর্মসূচীতে বিএনপি'র কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram