ঢাকা
logo
প্রকাশিত : February 17, 2025

বাগেরহাটে বিএনপির ভোটার তালিকায় আওয়ামী লীগ নেতাকর্মীর নাম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি'র ভোটার আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকায় দলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে থাকা এক নেতা বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি পদে নির্বাচনও করেছেন। এ ঘটনায় সোমবার দুপুরে ক্ষুব্ধ বিএনপি'র নেতাকর্মীরা বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলিম হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির খান, বিএনপি নেতা জাহিদুর রহমান টুটুল, হালিম হাওলাদার, সিরাজুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে জানান, গত ৫ আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করি। সদস্য সংগ্রহ, ভোটার তালিকা প্রস্তুত করা হয়। বিএনপির কিছু কর্মীবিহীন নেতা সেখানেও কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করে। ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী শহিদ শেখ, যিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। যার কারণে এই ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির নির্বাচনে তারা ভোটও দিয়েছেন। আমরা এই অনৈতিক কাজের নিন্দা জানাই। ওয়ার্ড কমিটির নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটার তালিকা হালনাগাদ করে নতুন নির্বাচন দেওয়ার দাবি করেন এসব নেতা। এর আগেও, জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা একই ধরণের অভিযোগে বাগেরহাট প্রেসক্লাকে ২০টি অধিক সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্দ বিএনপির নেতারা।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপির কমিটিতে যদি কোনভাবে আওয়ামী লীগের সমর্থক বা কোন নেতা ভুলবসতও স্থান পেয়ে থাকলে অভিযোগ প্রমানিত হলে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram