ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নারীর সঙ্গে রাজবাড়ী কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ফাঁস!

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমানের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটির ওপরে লেখা রয়েছে, ‘রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও সভাপতি ডিকেআইবি (ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন) রাজবাড়ী সদর হাফিজুর রহমান লুচ্চামি করতে গিয়ে কট সূর্যনগরে। গত শনিবার রাতের ঘটনা।’

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে আমি শুনেছি। তবে ভিডিওটি আমি দেখিনি। লোকমুখে এ কথা শোনার পর আমি হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় শার্ট ও প্যান্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এক যুবক তাকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি গালাগাল করছেন। পাশ থেকে আরও এক যুবক তার ওপর চড়াও হচ্ছেন। পাশেই বোরকা পড়া এক নারী দাঁড়িয়ে আছেন।

এ সময় হাফিজুর রহমানকে বলতে শোনা যায়, ‘বিষয়টা আমি বুঝছি, সমস্যা নাই। আমি আপনার ব্যবস্থা করতেছি তো, সমস্যা কি? আমি ব্যবস্থা করতেছি, অসুবিধা নাই। বিষয়টি যেইটুকু আছে এইটুকুই থাক। আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। আমি ব্যবস্থা করতেছি। প্যান্টটা পড়ে নিই।’

ওই যুবকদের বলতে শোনা যায়, ‘গলার সাউন্ড নামান। বেয়াদবি করতেছেন কেন, সিনক্রেট করতেছেন কেন?’

তবে ভিডিওটি কবে কোথায় থেকে ধারণ করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামে গিয়ে কয়েকজনের কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তারা কোন তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে কথা বলতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমানের ব্যক্তিগত ও সরকারি দুটি নম্বরেই ফোন করা হয়। দুবারই এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি ফোন বাসায় রেখে বাইরে গেছেন। আধাঘন্টা পর আবারো ফোন করে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। পরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিস ও হাফিজুর রহমানের কর্মস্থল মিজানপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন কৃষি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram